প্রকৌশল গুচ্ছে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা কমে ৮ জন

২৫ মে ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয়

প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ২৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সোমবার (২২ মে) আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার আসনপ্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থী ৯ জনেরও কম।

জানা গেছে, গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে তিন হাজার ২৩১টি। এর বিপরীতে আবেদন করেছেন ২৭ হাজার ৭৭১ জন। সে আসনপ্রতি আবেদনকারী আট দশমিক ৬০ জন করে। তবে সবাই ফি পরিশোধ না করায় এ সংখ্যা আরও কমবে। যদিও সারা দেশ থেকে সেরা ৩৩ হাজার আবেদন গ্রহণ করার কথা বলা হয়েছিল। তবে মোট সংখ্যাও তা ছাড়াতে পারেনি।

এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষেও আসন ছিল তিন হাজার ২৩১টি। যোগ্য প্রার্থী হিসেবে এর বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৮০০ জন। আসনপ্রতি আবেদনকারী ছিল প্রায় সাগে ৯ জন করে। গত বছরের যোগ্য প্রার্থীর তুলনায় এবার মোট আবেদনকারীই কমেছে তিন হাজার ৭১ জন।

প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ২৭ হাজার ৭৭১ জন আবেদন করেছেন। তবে এর মধ্যে কিছু শিক্ষার্থী ফি দেয়নি। ফলে আবেদনকারী সামান্য কমবে। সবকিছু পূর্বঘোষিত সময় অনুযায়ী হবে। গত বছরের চেয়ে এবার আবেদন কিছুটা কম পড়েছে।

সূত্র জানায়, যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশিত হবে আগামী ৩ জুন। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ৪ জুন থেকে। পরীক্ষা হবে আগামী ১৭ জুন। গ্রুপ ‘ক’ এর আওতায় ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকছে। আর গ্রুপ ‘খ’ এর অধন ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ রয়েছে।

তিনটি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৩ হাজার ২৩১ টি। এর মধ্যে সর্বোচ্চ এক হাজার ২৩৫টি আসন রুয়েটে। চুয়েটে আসন ৯২০টি ও সংরক্ষিত ১১টি, কুয়েটে এক হাজার ৬০টি ও সংরক্ষিত ৫টি এবং রুয়েটে এক হাজার ২৩০ ও সংরক্ষিত পাঁচটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় গ্রুপ ‘ক’-তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর থাকবে। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে ১৭ জুন। চূড়ান্ত মেধাতালিকা আগামী ৮ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence