চুয়েটের টিএসসি’র ক্যাফেটেরিয়া উদ্বোধন

২১ মে ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত টিএসসি’র ক্যাফেটেরিয়া-১ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 

রবিবার (২১ মে) দুপুরে টিএসসি ১ম ও ২য় তলায় স্থাপিত এই ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। 

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

এরই মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্নের টিএসসি’র পূর্ণাঙ্গরূপে কার্যক্রম শুরু হয়েছে। এই ক্যাফেটেরিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সুলভ মূল্যে মানসম্পন্ন খাবারের সুযোগ পাবেন।

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬
ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের সময়সীমাসহ বিস্তা…
  • ২৫ জুলাই ২০২৬
দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২৫ হ…
  • ২৫ জুলাই ২০২৬