চুয়েটের সব পরীক্ষা স্থগিত

১৩ মে ২০২৩, ০৩:০৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আগামীকাল রোববার অনুষ্ঠেয় সব পরীক্ষা (লেভেল ও টার্ম) স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আগামীকাল (১৪ মে) অনুষ্ঠেয় সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ হতে পরীক্ষার তারিখ জানানো হবে।

তবে একাডেমিক কার্যক্রম চলবে কি না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রথম আলোকে বলেন, আগামীকাল ক্লাস চলবে কি না, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তখন সেটি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬