বুয়েটের ফারদিন হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

১৬ এপ্রিল ২০২৩, ০২:৫৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
ফারদিন

ফারদিন © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

রবিবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত বাদীর নারাজি গ্রহণ করে এ নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২৪ মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

এদিন আদালতে উপস্থিত ছিলেন ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা । তিনি এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন।

রবিবার ফারদিন হত্যা মামলায় ডিবি পুলিশের দেওয়া প্রতিবেদনে বাদী নূর উদ্দিন রানার নারাজি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি এ মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।

২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন। মামলার পর ১০ নভেম্বর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬