বিজ্ঞান একাডেমির সহযোগী ফেলো হলেন যবিপ্রবির ড. ইকবাল

১৪ এপ্রিল ২০২৩, ০৭:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ। 

গত ১২ এপ্রিল (বুধবার) বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, গত রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস কাউন্সিলের ৪র্থ সভা অনুষ্ঠিত হয় । ওই সভায় যবিপ্রবি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ কে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (৫ নং অনুচ্ছেদ) অনুযায়ী সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

এদিকে জাতীয় পর্যায়ে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পাওয়ায় অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদকে নিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্তর ও সংগঠন থেকে অভিনন্দন জানানো হয়েছে। জানা গেছে,  বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য এবং যবিপ্রবির জিনোম সেন্টারের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ নানা পদে তিনি  পূর্বে দায়িত্ব পালন করেছেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬