যবিপ্রবিতে ঈদের ছুটি ১২ দিন 

১২ এপ্রিল ২০২৩, ০৭:৪৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতরে ১২ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আগামী ১৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইলাতুল কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ১৫-২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা এবং আগামী ১৮-২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। একইসাথে আগামী ০১ মে (সোমবার) মহান মে দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

তবে ১৩ ও ১৪ এপ্রিল এবং ২৭ ও ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৩ এপ্রিল থেকে থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। 

এছাড়াও ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলেও জানানো হয়েছে।

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬