যবিপ্রবিতে মারধরে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে বহিষ্কার

০৩ এপ্রিল ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
মারধরে আহত ছাত্র ইসমাইল হোসেন

মারধরে আহত ছাত্র ইসমাইল হোসেন © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন। যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২ এপ্রিল) রাত ১০টায় প্রভোস্ট বডির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী হলের একজন অনাবাসিক ছাত্র মো. ইসমাইল হোসেনকে শারীরিকভাবে নির্যাতন ও হলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুজনকে শহীদ মসিয়ূর রহমান হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়ছে।

বহিষ্কৃতরা হলেন মোহাম্মদ শোয়েব আলী (বিভাগ সিএসই, রোল নম্বর ১৮০১০২, শিক্ষাবর্ষ ২০১৮-১৯) এবং আবাসিক ছাত্র মো. সালমান এম রহমান (সি এস ই, রোল নম্বর ১৮০১০৯, শিক্ষাবর্ষ ২০১৮-১৯, রুম নম্বর-৫২৮)।

যবিপ্রবির এক শিক্ষার্থীকে শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে আটকে রেখে রোববার মারধরের ঘটনা ঘটে। পরে রাতে কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তার নির্দেশে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।

এর আগে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মারধর করা হয় ইসমাইলকে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় তরুণদের নিয়ে বার্তা কার্…
  • ২৫ জুলাই ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে ২দিনে ৩ হাজার ২৫৭ মামলা ডিএমপির
  • ২৫ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ১০ দিনের ব্যবধানে সবজির দাম বেড়েছে দু-তিন গুণ
  • ২৫ জুলাই ২০২৬
শেরপুরে পিকআপের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির
  • ২৫ জুলাই ২০২৬
সংস্কারের আলোচনা থেকে সরকার সরে এসেছে: ব্যারিস্টার আরমান
  • ২৫ জুলাই ২০২৬
বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা…
  • ২৫ জুলাই ২০২৬