পবিপ্রবিতে চারদিন ব্যাপী বইমেলার উদ্বোধন

০৬ মার্চ ২০২৩, ০৪:৪৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চারদিন ব্যাপী অমর একুশে বইমেলা-২০২৩ আয়োজন করা হয়েছে। সোমবার (৬ই মার্চ) সকাল ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এই বই মেলার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

‘পড় বই, গড় দেশ; বঙ্গবনধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে এবারের এই বই মেলা। মোট ১২৪০ বর্গফুট এলাকা জুড়ে ১০ টি স্টল ও একটি প্যাভিলিয়ন থাকছে বই মেলায়। স্টল গুলোতে দেশ ও বিদেশের বিভিন্ন লেখকের বই, গল্প, নাটক, কবিতা ,উপন্যাস, প্রবন্ধ, কাব্য, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস,তথ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।

বইমেলার তাৎপর্য সম্পর্কে প্রধান অতিথি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক মার্চ আমাদের স্বাধীনতার মাস। এই মাসে বই মেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, মানুষকে বই পড়ার দিকে, বই কিনার দিকে আগ্রহ সৃষ্টি করা, মানুষের মন প্রশস্ত করা, সংকীর্ণতা দূর করা।

আরও পড়ুন: ফোন রেকর্ড এডিট করে আমাকে ফাঁসানো হয়েছে: রাবি ছাত্রলীগ নেত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোঃ আবু তাহের, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারিক পঙ্কজ কুমার সরকারসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বায়ান্নর ভাষা আন্দোলন, মাতৃভাষা আঁকড়ে ধরার সংগ্রাম, ৭ ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, রক্তঝরা মার্চ, মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি সম্মানে, আয়োজিত এই বইমেলা। যেখানে বাঙালির নিজ ভাষায় রচিত বইয়ে উঠে আসে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাসও ঐতিহ্য।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence