নোবিপ্রবিতে বিষয়প্রাপ্তদের তালিকা প্রকাশ, ২০০ আসন ফাঁকা

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিষয় প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। তিন ইউনিটে প্রায় ২০০ টি আসন খালি রয়েছে। বুধবার(৮ ফেব্রুয়ারী)  রাত ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রার অফিসের তথ্যানুযায়ী, ‘এ’ ইউনিটে ১৮২টি,  ‘বি’  ইউনিটে ৯টি এবং ‘সি’ ইউনিটে ৯টিসহ প্রায় ২০০টি আসন ফাঁকা রয়েছে। ‘এ' ইউনিটে সর্বশেষ মেধাক্রম ৫৯৯২ শিক্ষা বিভাগ পেয়েছে। ‘বি' ইউনিটে মেধাক্রম ৫৫৯ বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ এবং ‘সি' ইউনিটে মেধাক্রম ৫৩১ শিক্ষা প্রশাসন বিভাগ পেয়েছে।

ভর্তি সহায়ক কমিটির আহ্বায়ক ড. মোঃ সেলিম হোসেন জানান, সব মিলিয়ে প্রায় ২০০টি আসন খালি আছে। প্রত্যকদিনই শিক্ষারথীরা ভর্তি বাতিল করছে, অনেকের  মাইগ্রেশন হচ্ছে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে মাইগ্রেশানে নোবিপ্রবিতে বিষয় পেয়েছে এবং বিষয়প্রাপ্তদেরকে আগামী ১২ তারিখে মূল মার্কশীট জমা দিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিষয় প্রাপ্তদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে মূল মার্কশীট জমা দিতে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ক্লাস শুরু হবে।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬