নোবিপ্রবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ

০৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধা তালিকা ও বরাদ্দকৃত বিষয় দেখতে পারবেন। তালিকা দেখার জন্য লগইন করতে হবে।

ফলাফল প্রকাশ করে ওয়েবসাইটে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে আবেদনকারীদের চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হলো। মেধাক্রম দেখতে আপনার ড্যাশবোর্ডে লগইন করে মেধাতালিকা ও মনোনীত বিষয় দেখতে পাবেন।

এর আগে গত ১৭ নভেম্বর দ্বিতীয় এবং ২৬ নভেম্বর তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়। তৃতীয় মেধাতালিকায় গত ১ ডিসেম্বর ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

আরো পড়ুন: খুবির ৭৩৭ আসন ফাঁকা, দেখে নিন তালিকা

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন এক হাজার ৪২১টি। এর মধ্যে  ‘এ’ ইউনিটে ৭৫২টি, ‘বি’ ইউনিটে  ৪৯১টি এবং ‘সি’ ইউনিটে আসন ১৭৮টি। গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬