সড়ক দুর্ঘটনায় মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

২৫ নভেম্বর ২০২২, ১২:১৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
আবসার জুয়েল

আবসার জুয়েল © সংগৃহীত

টিউশনি করে বাড়ি ফেরা হলো না মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবসার জুয়েলের। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে টাঙ্গাইলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন। বিষয়টি নিম্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন হোসেন।

জানা যায়,আবসার জুয়েল শহরের নতুন বাসস্ট্যান্ডে এলাকা থেকে টিউশনি করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে শহরের গণপূর্ত বিভাগের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন বলেন, আবসার জুয়েল শহরের নতুন বাসস্ট্যান্ডে থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে শহরের গণপূর্ত বিভাগের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬
ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬