বশেমুরবিপ্রবিতে ক্যাম্পাস মাতালেন ব্রাজিল ভক্তরা 

২৪ নভেম্বর ২০২২, ০৭:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM

© সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ব্রাজিল ফুটবল ভক্তদের পক্ষ থেকে একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বশেমুরবিপ্রবির জয়বাংলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ব্রাজিলের জার্সি গায়ে ও পতাকা হাতে নিয়ে আনন্দ র‌্যালিতে যোগদান করেন। আনন্দ র‍্যালিতে পতাকা, ব্যানার, ফেস্টুন ও ঢাক-ঢোল বাজিয়ে প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমারের স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে দলটির ভক্তরা।

আরও পড়ুন: চুরির অভিযোগে ছাত্রলীগ নেতার হলের সিট বাতিল

সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আনজুমান আরা আঁখি বলেন, ছোটবেলা থেকেই ফুটবলে ব্রাজিলকে পছন্দ করি। ব্রাজিলের সফলতা কামনা করে আজকের আমাদের এই আনন্দ র‍্যালির আয়োজন। আমরা খুব আশাবাদী ব্রাজিলকে নিয়ে আশা করি ব্রাজিল এবার বিশ্বকাপ জয় করবে। 

দলের জন্য শুভ কামনা জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ২০১৮-১৯শিক্ষাবর্ষের মো. আশরাফুল আলম বলেন, কাতার বিশ্বকাপ ২০২২ এ এবারে প্রিয় দল ব্রাজিল খুব ভালো খেলবে বলে প্রত্যাশা করছি। খেলায় হার-জিত থাকবেই। তবে প্রিয় দল এবারে ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলবে বলে আশা করছি।

বহুদিন পর তাদের মিশন হেক্সা সফলতা পাবে এবং আসন্ন বিশ্বকাপে ব্রাজিল ভালো খেলে বিশ্বকাপ জয় লাভ করবে বলে প্রত্যাশা করেন বশেমুরবিপ্রবির ব্রাজিল সমর্থকরা।

নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 
  • ২৬ জুলাই ২০২৬
ইবিতে ছাত্রশক্তির জুলাই স্মৃতিচারণ সভায় বৈষম্যবিরোধীদের হট্…
  • ২৬ জুলাই ২০২৬
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, কমিটি গ…
  • ২৬ জুলাই ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৬ শিক্ষার্থীদের…
  • ২৬ জুলাই ২০২৬
৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষের ছোবল, ১০০ গ্রাম পেস্টে ৩২০ প্লা…
  • ২৬ জুলাই ২০২৬
প্রশিক্ষণের আগেই পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২৬ জুলাই ২০২৬