নোবিপ্রবির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে ভর্তির তারিখ ঘোষণা

১৭ নভেম্বর ২০২২, ১০:৩৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে মেধা তালিকা ও বরাদ্দকৃত বিষয় দেখতে পারবেন।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি চলবে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে আসন ফাঁকা রয়েছে ৮৯৭টি।

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন রয়েছে এক হাজার ৪২১টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন মাত্র ৫২৪ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৮৯৭টি আসন ফাঁকা রয়েছে। এর ফলে শতকরা ৬৩ শতাংশ আসনই ফাঁকা রয়েছে।

আরো পড়ুন: খুবিতে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

নোবিপ্রবিতে এক হাজার ৪২১টি আসনের মধ্যে  ‘এ’ ইউনিটে ৭৫২টি, ‘বি’ ইউনিটে  ৪৯১টি এবং ‘সি’ ইউনিটে আসন ১৭৮ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩২৬ জন, ‘বি’ ইউনিটে ৯৬ এবং ‘সি’ ইউনিটে ১০২ জন ভর্তি হয়েছেন।

গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। পরে ৭ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত ১২ নভেম্বর ভর্তি কার্যক্রম শেষে এসব তথ্য পাওয়া গেছে।

৬ মাসে একদিনও অফিস করেননি খুলনা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বা…
  • ২৬ জুলাই ২০২৬
দুই কারণে আটকা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
  • ২৬ জুলাই ২০২৬
ময়মনসিংহে ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি
  • ২৬ জুলাই ২০২৬
অবৈধ ভিওপি সিম রাখায় দায়ে ৪ কোম্পানিকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জ…
  • ২৬ জুলাই ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে কর্মকর্তা, আ…
  • ২৬ জুলাই ২০২৬
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন
  • ২৬ জুলাই ২০২৬