ফারদিনের বান্ধবী বুশরা গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২২, ১১:২২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ফারদিন নুর পরশ

ফারদিন নুর পরশ © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তার বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে  নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ফারদিনের বান্ধবী বুশরাকে তার রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

এর আগে, গতকাল বুধবার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফারদিন নুর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় বুশরা নামে তার ওই বান্ধবীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। নিহত ফারদিনের বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে এ মামলাটি করেছেন।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কায় মা

এর আগে, নিখোঁজের ২ দিন পর গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত শেষে পরদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ জানান, ফারদিনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ফারদিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না।

নিহত ফারদিন নুর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায়।

তবে গত দুবছর যাবৎ তারা সপরিবারে রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ কোনাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। পরশের বাবা কাজী নূর উদ্দিন রানা একটি ইংরেজি পত্রিকায় দীর্ঘ ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন।

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence