ক্লাসরুমের দাবিতে বশেমুরবিপ্রবির উপাচার্য দপ্তরে তালা

২০ অক্টোবর ২০২২, ০৫:৫৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
উপাচার্য দপ্তরে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা

উপাচার্য দপ্তরে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ক্লাসরুমের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

দীর্ঘদিন যাবৎ ক্লাসরুম সংকট সমাধান না করায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৩ টায় উপাচার্য দপ্তরো তালা দেন তারা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: কামরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. সালেহ আহমেদ, বানিজ্য অনুষদের ডিন মো: রোকনুজ্জামান, কলা অনুষদের ডিন আশিকুজ্জামান ভুঁইয়া, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর গাজী মাহবুব সহ বেশ কয়েকজন শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।

আরও পড়ুন: তিন অধিদপ্তরের এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনা হচ্ছে

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগ বলেন, ‘গত চার বছরেও আমাদের কোনো নির্দিষ্ট ক্লাসরুম দেয়া হয়নি। বিগত সেমিস্টারে আমরা উপাচার্যকে বলে নিজেরা বেঞ্চ তুলে নির্মাণাধীন একাডেমিক ভবনের ৮ তলায় ক্লাস করেছিলাম। কিন্তু আমাদেরকে ৮ তলার ক্লাসরুমও ছেড়ে দিতে বলা হয় এবং জানানো হয় আমাদেরকে ৫ তলায় ক্লাসরুম দেয়া হয়েছে।  কিন্তু আমাদেরকে বিগত একমাসেও ৫ তলার ক্লাসরুম বুঝিয়ে দেয়া হয়নি। এখন আমাদের কোনো ক্লাসরুম নেই এবং একারণেই আমরা প্রক্টর এবং ডিন স্যারদের অবরুদ্ধ করেছি, কারণ এই সমস্যার সমাধান তাদের কাছেই।’

এ বিষয়ে সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা সমস্যা সমাধানের জন্য আলোচনা করছি।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬