৭ ক্যাটাগরির পদে ১১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © টিডিসি সম্পাদিত
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে ১১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পর ৫ অক্টোবরের মধ্যে হার্ডকপি জমা দিতে হবে।
প্রতিষ্ঠানের নাম: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: রেজিস্ট্রার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
২. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
৩. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
৪. পদের নাম: পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);
৫. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আরও পড়ুন: সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পাবিপ্রবি, আবেদন ১ অক্টোবর পর্যন্ত
৬. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শেষে আবেদনপত্র প্রিন্ট করে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং দরকারি কাগজপত্রের হার্ডকপি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা; ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫০ টাকা জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (হার্ডকপি ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি, ডাক বা কুরিয়ারযোগে রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে);
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট