৬ ক্যাটাগরির পদে ৬ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ৬ ক্যাটাগরির পদে ৬ শিক্ষক-কর্মচারী নিয়োগে ২২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ;
১. পদের নাম: সহকারী শিক্ষক (সাধারণ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
২. পদের নাম: সহকারী শিক্ষক (ইংলিশ ভার্সন);
বিভাগের নাম: চারু ও কারুকলা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
৩. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
৪. পদের নাম: হিসাব সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
৫. পদের নাম: আয়া;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
৬. পদের নাম: হোস্টেল ম্যানেজার (ছাত্রী হোস্টেল) আবাসিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
আরও পড়ুন: সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পাবিপ্রবি, আবেদন ১ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়ি ভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, চাকরি স্থায়ী হলে ১০ শতাংশ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
চাকরির ধরন: পূর্ণকালীন;
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: সৈয়দপুর, নীলফামারী;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬, রাত ১০টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট