উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০ আগস্ট ২০২৬, ০১:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিসে উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এ পদে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নির্বাচিত প্রার্থী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

পদসংখ্যা: ১টি

বেতন: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: নির্ধারিত ফরমে সরাসরি/ডাকযোগে

আরও দেখুন: মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ১৫ শিক্ষার্থী

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ৩/৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার (যদি থাকে) সনদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস থেকে ৫০ টাকা দিয়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সব সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের ৮ সেট আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০৩ নম্বর কক্ষে পৌঁছাতে হবে।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

ডেঙ্গু ঝুঁকিতে ঢাকার বাইরের যে ৫ জেলা
  • ২০ আগস্ট ২০২৬
এমন বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে মানুষ নিরাপদে-নিশ্চিন্তে…
  • ২০ আগস্ট ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২০ আগস্ট ২০২৬
দীপু মনির ১২ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে নেগেটিভ ফ্রেমিং হচ…
  • ২০ আগস্ট ২০২৬
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থ…
  • ২০ আগস্ট ২০২৬
আগুনে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার, নিশ্চয়ই করবো: দীন…
  • ২০ আগস্ট ২০২৬