ছাত্রদলের হামলার অভিযোগ, রাতে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

২০ আগস্ট ২০২৬, ০৮:৪৯ AM
ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

ছাত্র ইউনিয়নের বিক্ষোভ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ করতে গিয়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটির অভিযোগ, এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। হামলায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস অভিমুখে এ বিক্ষোভ মিছিল করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

ছাত্র ইউনিয়নের অভিযোগ, নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ করায় সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়। হামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অঞ্জু অরিন্দম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম আক্রান্ত হন।

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের দিকে যায়। এ সময় বিক্ষোভকারীরা হামলার প্রতিবাদ জানান। হামলায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, হামলায় সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়।

সংগঠনটির নেতারা বলেন, নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ জানাতে গিয়ে তাদের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে এ হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬