আবারও করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী, দোয়া চেয়েছেন

১৮ জুন ২০২২, ০৯:৫০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

আবারও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (১৮ জুন) শারীরিকভাবে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করানোর জন্য সেম্পল প্রদান করেন তিনি। পরে সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।

রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত। তিনি বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী। 

এর আগে, ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬
২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ব্রাজিলের?
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
  • ২৫ জুন ২০২৬
গোল অবদানে মেসির পাশে ভিনিসিয়ুস
  • ২৫ জুন ২০২৬
পেলে-কাফু-রোনালদোর এলিট ক্লাবে নেইমার
  • ২৫ জুন ২০২৬