পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে দেশের সব সরকারি কলেজ 

৩১ মে ২০২২, ০৭:৪২ PM
ঢাকা কলেজ পরিদর্শন করছেন শিক্ষা সচিব

ঢাকা কলেজ পরিদর্শন করছেন শিক্ষা সচিব © টিডিসি ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের স্নাতক পর্যায়ের সকল সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হচ্ছে। এতে করে তাদের পড়াশোনার মান বৃদ্ধি পাবে। 

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর ঢাকা কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যেন সারাদেশের অনার্স পর্যায়ের সরকারি যতগুলো কলেজ রয়েছে সেগুলোকে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। বর্তমানে যেমন ঢাকা বিভাগের সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। তেমনি চট্টগ্রাম বিভাগের সরকারি কলেজ গুলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশেই এটি বাস্তবায়ন করা হবে। 
 
তিনি আরও বলেন, সরকারি কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসলে শিক্ষার মানোন্নয়ন হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরকারি কলেজ গুলোর শিক্ষার মান তদারকি করতে পারবেন। আর এখন সারাদেশে এত সরকারি কলেজ যে সেগুলোকে ঢাকা থেকে পরিচালনা করা সম্ভব হয়ে উঠছে না। তাই প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন কলেজগুলোকে স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার। এটাকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী সারা দেশে জেলা পর্যায়ে আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় করছেন। এছাড়াও ঢাকা কলেজ নিয়ে সরকারের মাস্টার প্ল্যান রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ ও জবাবদিহির জন্য কয়েকটি প্রস্তাব

শিক্ষা সচিব বলেন,  এখানকার বিল্ডিং অনেক পুরনো। শিক্ষার্থীদের ক্লাসের সুন্দর সুবিধা নেই। তাই ঢাকা কলেজের একটি মাস্টার প্ল্যান করে কিভাবে পরিবেশ সুন্দর করা যায় সেটির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে এখানে নতুন একটি একাডেমিক বিল্ডিং করতে এবং পুরনো বিল্ডিং মেইনটেনেন্স (রক্ষণাবেক্ষণ) করে সুন্দর করতে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। 

এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬