রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১২ নভেম্বর ২০২৬, ১২:১৭ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ PM
রামেক ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

রামেক ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) গাজিউর রহমান।

তিনি জানান, রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর আনুমানিক রাত সোয়া ১২টার দিকে মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়।

মঙ্গলবার এ মামলার আসামি হিসেবে শুভ কুমার মণ্ডল ও নাহিদ হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের সেখানে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

শুভ কুমার মণ্ডল (২৭) রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বালিয়াঘাট গ্রামের কংকর মণ্ডলের ছেলে। অন্যদিকে নাহিদ হাসান (২৬) সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নড়াইল জেলার কালিয়া থানার বড় কালিয়া গ্রামের মোহাম্মদ আকসির আহমেদের ছেলে।

এ ছাড়া এ মামলার আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফকে (২২) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১০ নভেম্বর বিকেলে মহানগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আনিসুর রহমান দুলালের ছেলে।

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির জন্য ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি আবেদন, বেশি বি…
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950