সংঘর্ষে আহতদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯ এপ্রিল ২০২২, ১১:২১ PM

© সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আহত ছাত্র মোশাররফকে দেখতে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় স্কয়ার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। এ সময় মোশাররফের সুচিকিৎসার আশ্বাস দেন তিনি। তিনি মোশাররফের পরিবারের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘আনচেলত্তি আমাকে উপহার দিতে বাধ্য!’ — ম্যাচ শেষে ভিনিসিয়াসে…
  • ২৫ জুন ২০২৬
মুলারকে টপকে বিশ্বমঞ্চে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা …
  • ২৫ জুন ২০২৬
বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব সচিব কমিটিতে, ব…
  • ২৫ জুন ২০২৬
রোনালদো-নেইমারদের রেকর্ডে ভাগ রিয়াল তারকা ভিনিসিয়াসের
  • ২৫ জুন ২০২৬
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬