শিক্ষায় মেধাবীদের স্বীকৃতি বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড: শিক্ষামন্ত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:০২ PM

© ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড এর মাধ্যমে সরকারি বেসরকারি স্নাতেকোত্তর শিক্ষায় মেধাবীদের স্বীকৃতি প্রদান করা হলো। জাতির পিতার আদর্শের ধারণা ছড়িয়ে দেওয়া এর অন্যতম লক্ষ্য।

মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত ১৩ মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এসময় শিক্ষামন্ত্রী জানান, অ্যাওয়ার্ডের জন্য মোট ১৩টি বিভাগ অধিক্ষেত্র নির্বাচন করা হয়। ৫৭৩ আবেদনের মধ্যে প্রাথমিকভাবে ৪২ জন বাছাই করা হয় মৌখিক সাক্ষাৎকারের জন্য। পরে ১৩টি অধিক্ষেত্রে ১৩ জন শিক্ষার্থীকে নির্বাচন করে এই অ্যাওয়ার্ডের জন্য।

বরিশালে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
  • ২২ অক্টোবর ২০২৬
মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কার…
  • ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে …
  • ২২ অক্টোবর ২০২৬
কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা
  • ২২ অক্টোবর ২০২৬
অভিষেক ম্যাচেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
  • ২২ অক্টোবর ২০২৬