টিকা ছাড়া করা যাবে না সরাসরি ক্লাস

১০ জানুয়ারি ২০২২, ০১:৩১ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © সংগৃহীত

করোনা ভ্যাকসিন বা টিকা ছাড়া সরাসরি ক্লাসে অংশ নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে হবে। অন্তত এক ডোজ করেও যেন সবাই টিকা পায় সেটি নিশ্চিত করতে হবে।

আজ সোমবার (১০ জানুয়ারি) সচিবোলয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, ১২ জানুয়ারির পর থেকে টিকা ছাড়া যাতে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে না আসে এমন সিদ্ধান্ত হয়েছে মন্ত্রীসভায়। টিকা যাদের দেয়া হয়েছে তারা আসবে। যাদের হয়নি তারা এ কয়দিন অনলাইনে বা টিভিতে ক্লাস করবে। টিকা দেয়া শেষ হলে অন্তত এক ডোজ টিকা পেয়ে গেলে সবাই সরাসরি ক্লাস করবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো ইচ্ছা আমাদের নেই। টিকা এবং স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছি আমরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে মনিটরিং জোরদার করা হচ্ছে। সব শিক্ষার্থী যাতে টিকা পায় সেটি নিশ্চিত করা হবে। গত দেড়-দুই বছরে যে ঘাটতি হয়েছে সেটি পূরণের চেষ্টা করা হচ্ছে। আর যাতে ঘাটতি না হয় সেটিও চিন্তা করতে হবে। করোনা অতিমারি মোকাবেলায় সবার সহযোগীতা চান তিনি।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950