এসএসসি পরীক্ষা দেবে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন

২৭ অক্টোবর ২০২১, ০২:৩৩ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণ করবেন ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১৮৮৭ জন এবং ভোকেশনালে রয়েছেন ১ লাখ ২৪ হাজার ২২৮ জন।

বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এবছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ৩ হাজার ৬৭৯ কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হবে। এরমধ্যে সাধারণ বোর্ডের ২ হাজার ২০৯টি, মাদ্রাসা বোর্ডের ৭১০টি এবং ভোকেশনালের ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬