ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

০৬ জুলাই ২০২১, ১১:০৬ PM
দীপু মনি

দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেবচনা করেই এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। তবে ভার্চুয়াল মাধ্যমে আমাদের পাঠদান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কোর ঢাকা অফিসের উদ্যোগে আয়োজিত 'ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ' শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভের মাধ্যমে ইউনেস্কো ও বিভিন্ন সংস্থা যে উদ্যোগ নিয়েছে সেটি শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬