চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তির ফল দিতে চায় মন্ত্রণালয়

১৯ জুন ২০২১, ০৫:২৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেছেন, ১ থেকে ১২ তম নিবন্ধনধারীদের জুন মাসের মধ্যে নিয়োগ দিতে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটির উপর স্থগিতাদেশ চেয়ে আপিল করা হয়েছে। আগামী সোমবার আপিলের শুনানি হতে পারে। এদিন স্থগিতাদেশ পেলে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।

শনিবার (১৯ জুন) গণবিজ্ঞপ্তিসহ সম সাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত সচিব বলেন, গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এনটিআরসিএ যে আপিল করেছে আগামী সোমবার তার শুনানি হওয়ার কথা। ওইদিন আপিল বিভাগের স্থগিতাদেশ পেলে দুই/তিন দিনের মধ্যেই গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে।

মোমিনুর রশিদ আমিন বলেন, আমরাও চাই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। কেননা শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষকের ঘাটতি রয়েছে। এটি পূরণ করতে হলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতেই হবে। আর আমরা এই প্রক্রিয়া মেধার ভিত্তিতে করতে চাই। শিক্ষক নিয়োগের গাইডলাইনেও মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলা হয়েছে। নিবন্ধন পরীক্ষায় যারা ভালো ফল করেছেন তারাই নিয়োগ পাবেন ।

রিটকারীদের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ধরুন কেউ নিবন্ধন পরীক্ষায় ৪০ পেয়েছেন। নিয়োগ পাবার জন্য তিনি রিট করেছেন। তাকে যদি নিয়োগ দেই তাহলে যিনি নিবন্ধন পরীক্ষায় ৮০ পেয়েছেন তাকে বঞ্চিত করা হবে। এটি করলে আরও রিট হবে। তখন বিষয়টি আরও ঘোলাটে হয়ে যাবে। এজন্যই আপিল করা হয়েছে। আমরা আশা করছি আদালত স্থগিতাদেশ দেবে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬