‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে’ এমন মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী: মন্ত্রণালয়

১২ মার্চ ২০২১, ০৬:২০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে এমন ‘মন্তব্য’ করেননি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (১২ মার্চ) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে এমন মন্তব্য করেননি। এ সময় অনেক মিডিয়া উপস্থিত ছিলেন।

গণমাধ্যমগুলোকে ফুটেজ দেখে, ভালোভাবে শুনে নিউজ করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পরিস্থিতির বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

এর আগে, গণমাধ্যমের সঙ্গে আপলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানান, দেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটি পরিবর্তন হতে পারে। বর্তমান করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিকালে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬