১০ মার্চের মধ্যে শিক্ষকদের টিকা গ্রহণের নির্দেশ

০৪ মার্চ ২০২১, ১০:২৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

আগামী ১০ মার্চের মধ্যে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে বিষয়টি জানিয়েছে। মাউশির উপ পরিচালক মো. রুহুল আমিন এতে স্বাক্ষর করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১০ মার্চ শিক্ষকদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে। সেজন্য শিক্ষকদের সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করতে হবে।

এতে আরও বলা হয়, মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের টিকা সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠান প্রধানরা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন। উপজেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা আর জেলা শিক্ষা অফিসার উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলকে অবহিত করবেন।

ট্যাগ: মাউশি
‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ …
  • ২৪ অক্টোবর ২০২৬
শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই…
  • ২৪ অক্টোবর ২০২৬
বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬
অবসরের পর যে পরিচয়ে স্মরণীয় হতে চান লিওনেল মেসি
  • ২৪ অক্টোবর ২০২৬
ওসির সঙ্গে তর্কে জড়ানোর পর রুমিন ফারহানার বিরুদ্ধে পুলিশের …
  • ২৪ অক্টোবর ২০২৬