সরকারের নিয়ন্ত্রণে আসছে কওমি মাদ্রাসা

১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারের নিয়ন্ত্রণের বাইরে কোনো প্রতিষ্ঠান না রাখতে চায় না। সেজন্য কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে রেখে ‘শিক্ষা আইন ২০২১’ চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এটি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভার্চুয়াল বৈঠকে
শিক্ষা আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে সরকার কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণে রেখেই শিক্ষা কার্যক্রম উন্নয়ন করার বিধান যুক্ত করা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যুক্ত হন।

হুজুরকে মারার বিচার চাচ্ছে, মাদ্রাসার বাচ্চাদের যখন বলাৎকার…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসকেএফ ফার্মাসিউটিক্যাস নিয়োগ দেবে মেডিকেল সার্ভিস অফিসার, …
  • ২৪ অক্টোবর ২০২৬
অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২
  • ২৪ অক্টোবর ২০২৬
শিশুর মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
রোনালদোর গোল নিয়ে অবশেষে বিতর্কের অবসান
  • ২৪ অক্টোবর ২০২৬