শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কি বাড়ছে?

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৭ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের শেষ পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর মার্চে প্রথম সপ্তাহ থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের বলেন, চলমান ছুটির মেয়াদ আরও পাঁচ দিন আছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

সচিব বলেন, করোনা পরিস্থিতি এখন ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। টিকাদান শুরু হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়। তবে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করার কথা বলেছেন। সেটি আমরা দেখতে চাই। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সরকারের সর্বোচ্চ মহলের সম্মতির পেলেই আমরা খুলে দেবে।

করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে।

এর মধ্যে গণসাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ নামে এক সমীক্ষার তথ্য বলছে, প্রাথমিক ও মাধ্যমিকের ৭৫ শতাংশ শিক্ষার্থী ও ৭৬ শতাংশ অভিভাবক বিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে। জাতীয় সংসদেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আলোচনা হয়েছে।

চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী …
  • ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ক…
  • ১৪ আগস্ট ২০২৬
নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ
  • ১৪ আগস্ট ২০২৬
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‍্যাগিং তদন্তে ৫ সদস্যের কমিটি
  • ১৪ আগস্ট ২০২৬