‘জাতীয় পরামর্শক কমিটির মতামতে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান’

২৪ জানুয়ারি ২০২১, ০৫:১০ PM

© টিডিসি ফটো

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তখন করোনার সার্বিক পরিস্থিতি দেখে এবং কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে— ৪ ফেব্রুয়ারির পরেই প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসবো নাকি আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ইউনেস্কো কমিশন আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে  এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য ইতোমধ্যে সিলেবাসটি ছোট করে নিয়ে আসা হয়েছে। যেন তারা তিন-চার মাসের মধ্যে সিলেবাস শেষ করতে পারে। 

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে স্কুলে আসতে হবে। সেক্ষেত্রে সপ্তাহে ৫-৬দিন তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হতে পারে। তাছাড়া অন্যক্লাসের শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে আসবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ক্লাস নেওয়া হবে বলে জানান তিনি।

একসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের ক্লাস রুমে এত শিক্ষার্থী থাকে না। কিন্তু বাংলাদেশে ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মানা খুব কঠিন। ক্লাস রুমে যেন স্বাস্থ্য সুরক্ষার দিকটি মানা হয় সেজন্য স্থানীয় পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬