ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত

২১ জানুয়ারি ২০২১, ০৭:৪৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ফেব্রুয়ারিতে থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুই মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে দুই মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, কোন প্রক্রিয়ায় খোলা হবে সেটি তারা ঠিক করবেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও ক্লাসের ক্ষেত্রে যাদের পরীক্ষা আছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা প্রাধান্য পাবেন। বৈঠকে এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুই মন্ত্রণালয়ের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং সব বোর্ডের চেয়ারম্যান।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬