শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বৃহস্পতিবার বৈঠকে বসছে দুই মন্ত্রণালয়

১৯ জানুয়ারি ২০২১, ০৮:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বৈঠকে বসছেন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহাকরী সচিব মোহাম্দ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থাকবেন। এছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।

মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬
৯২ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাসন…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬