এমপিওভুক্ত হচ্ছেন এক হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী

১৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৯ AM
প্রতীকী

প্রতীকী

এক হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ৯১৮ জন ও কলেজের ২৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। রবিবার শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, স্কুল-কলেজের ১ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ৯১৮ জন এবং কলেজের ২৯৩ জন শিক্ষক-কর্মচারী।

স্কুলের ৯১৮ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫১ জন, চট্টগ্রাম অঞ্চলের ৭৬ জন, কুমিল্লা অঞ্চলের ৫৯ জন, ঢাকা অঞ্চলের ১৩৪ জন, খুলনা অঞ্চলের ১১৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৫৯ জন, রাজশাহী অঞ্চলের ১২৫ জন, রংপুর অঞ্চলের ১৩০ জন এবং সিলেট অঞ্চলের ৭১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

অপরদিকে কলেজের ২৯১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৮ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১ জন, কুমিল্লা অঞ্চলের ২ জন, ঢাকা অঞ্চলের ২৩ জন, খুলনা অঞ্চলের ৬৬ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩২ জন, রাজশাহী অঞ্চলের ৪৪ জন, রংপুর অঞ্চলের ৭৩ জন এবং সিলেট অঞ্চলের ১৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এছাড়া অফলাইনে আবেদন করা একজন এমপিওভুক্ত হয়েছেন।

মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬
৯২ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাসন…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬