এইচএসসির ফল প্রকাশে জানুয়ারিতে হবে অধ্যাদেশ

২৯ ডিসেম্বর ২০২০, ০৩:২৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে নতুন বছরের শুরুতে, তবে সেজন্য একটি অধ্যাদেশ জারি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষার ফল সংক্রান্ত আইন রয়েছে, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশের জন্য একটি অধ্যাদেশ জারি করতে হবে। আশা করছি, জানুয়ারি প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করা হবে। তারপর ফল প্রকাশ করা হবে।

দেশের ১১টি বোর্ডে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে।

মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬
৯২ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি প্রশাসন…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা
  • ১৩ আগস্ট ২০২৬
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের জেল
  • ১৩ আগস্ট ২০২৬