সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৪৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

করোনামুক্ত হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এটি অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন বই উৎসব-২০২১ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে চলতি মাসের ৬ তারিখ রাতে শিক্ষামন্ত্রীর শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন। এর ১৫ দিনের মাথায় ২০ ডিসেম্বর মন্ত্রীর দ্বিতীয়বার করোনার স্যাম্পল টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে।

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি, কার খেলা কখন
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬