বার্ষিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

২০ অক্টোবর ২০২০, ১১:৪১ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

দেশে চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১২টায় এক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল প্রেস কনফারেন্স আগামীকাল ২১ অক্টোবর দুপুর ১২ টায়।’ 

এর আগে দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়। করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিছু ক্ষেত্রে অবশ্য অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। 

এরমধ্যে টানা সাত মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদিও স্কুলগুলোর মূল্যায়নেই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবেন বলে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এর পরিবর্তে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আল কুদস দিবসে ইরানের রাস্তায় হাজারো জনতার ঢল
  • ১৩ মার্চ ২০২৬
আসিফসহ গণঅভ্যুত্থানের ৪২ নেতার বিরুদ্ধে মামলা চেষ্টায় নাহিদ…
  • ১৩ মার্চ ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বই ‘…
  • ১৩ মার্চ ২০২৬
কবে থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি পাবে জানালেন সড়কমন্ত্রী
  • ১৩ মার্চ ২০২৬
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
  • ১৩ মার্চ ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন শেষ ২৮ …
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081