নারী অধিকার-যৌন হয়রানি আসছে পাঠ্যক্রমে: শিক্ষামন্ত্রী

১১ অক্টোবর ২০২০, ১১:২৪ PM

© ফাইল ফটো

দেশে ধর্ষণের অব্যাহত ঘটনার প্রেক্ষাপটে শৈশব থেকেই নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে স্কুলের পাঠ্যক্রমে নারী নির্যাতন ও যৌন হয়রানির মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে রবিবার আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে তিনি এ তথ্য জানান।

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের জন্ম দিয়েছে। ধর্ষণ ও যৌন নির্যাতনের শাস্তি আরও কঠোর করার দাবি যেমন উঠেছে, তেমনি সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তনে পদক্ষেপ নেওয়ার আহ্বানও এসেছে বিভিন্ন কর্মসূচি থেকে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু কোভিড সংকট নয়, আগামীর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি আমরা।

মহামারীর মধ্যে বাল্যবিয়ের প্রবণতা বাড়ার বিষয়ে তিনি বলেন, এখন প্রতিটি ইউনিয়নে জন্ম নিবন্ধন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। তাই ভুয়া সনদ দেখিয়ে বয়স বাড়িয়ে বিয়ে দেওয়া যাবে না।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘মেয়েদের স্কুলে ফেরাতেই হবে’ শীর্ষক ডিজিটাল সংলাপ অনুষ্ঠানে জানানো হয়, মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়ছে, বেড়ে যাচ্ছে বাল্যবিয়ে।

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ডিজিটাল মাধ্যমে ক্লাস করানোর ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারার দাবি করেন ডা. দীপু মনি।

তিনি বলেন, টেলিভিশনে ক্লাস নেওয়ার মানও বেড়েছে। শুধু সরকার নয়, বেসকারি পর্যায়েও অনেক প্রতিষ্ঠান এভাবে ক্লাস নিচ্ছে। তাই শিক্ষার্থীদের যে এই পরিস্থিতিতে স্কুলে যেতেই হবে- এমনটি ভাবা যাবে না।

বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর তা আবার বন্ধ হয়ে গেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।

সেলস এক্সিকিউটিভ নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ৩০, আবেদন…
  • ১৩ মার্চ ২০২৬
মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন
  • ১৩ মার্চ ২০২৬
সবুজের মাঝে টিলার চূড়ায় দাঁড়িয়ে তিন শতকের সাক্ষী বিবিচিনি শ…
  • ১৩ মার্চ ২০২৬
প্রতিবন্ধী ক্রিকেটার হওয়ার পথে ইবি শিক্ষার্থী আজাহার
  • ১৩ মার্চ ২০২৬
খুবির শোক দিবস: কটকা ট্রাজেডিতে প্রাণ হারানো শিক্ষার্থীদের …
  • ১৩ মার্চ ২০২৬
সামাজিক বিনির্মানে, সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের বলিষ্ঠ ভ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081