চলতি সপ্তাহে এইচএসসি’র ‘গ্রেড মূল্যায়ন’ কমিটি গঠন

১২ অক্টোবর ২০২০, ০৯:৫৬ AM
শিক্ষা মন্ত্রণালয়ের লগো

শিক্ষা মন্ত্রণালয়ের লগো © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করেছে সরকার। তবে বিগত জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই ডিসেম্বরেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। এই পরীক্ষা মূল্যায়নের জন্য চলতি সপ্তাহেই কমিটি গঠন করা হবে। এতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্যের এ কমিটির সদস্যরা অটোপাস পাওয়া শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান বলেন, ‘কোন কৌশলে ফল চূড়ান্ত করা হবে তা নিয়ে চলতি সপ্তাহে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। আমরা আশা করি, চলতি সপ্তাহেই বৈঠকে বসতে পারব। তবে এখনো বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি। বৈঠকে বসলে একটা পথ বের হবে। এ বিষয়ে উদ্বেগের কিছু নেই। সরকার অত্যন্ত ইতিবাচকভাবে কাজ করছে’।

জানা গেছে, শিক্ষার্থীদের আগের দুই পাবলিক পরীক্ষার নম্বর মূল্যায়ন করে গ্রেড নির্ণয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে এ কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটির পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবারের এইচএসসি পরীক্ষা হচ্ছে না, একজন শিক্ষার্থীকে মূল্যায়নের ফাইনাল ধাপ হবে বিশ্ববিদ্যালয় ভর্তি। এক্ষেত্রেও পরামর্শক কমিটির সিদ্ধান্তকে গুরুত্ব দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের এ কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন।

জানা গেছে, তাদের পরামর্শে বিভাগ পরিবর্তনকারীদের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে। বিভাগ পরিবর্তনজনিত (যারা বিজ্ঞান থেকে মানবিক বা অন্য বিভাগ পরিবর্তন করেছেন) কারণে যে সমস্যাটি হতে পারে তা ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। এই বিশেষজ্ঞ কমিটি নভেম্বর মাসেই তাদের পরামর্শ বা মতামত দেবে।

দেশে মহামারি করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এদিকে চলতি বছরের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়নি।

এদিকে গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬