শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে জনমত চাইলেন শিক্ষা উপমন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৭ PM
মহিবুল হাসান চৌধুরী নওফেল

মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে গণমাধ্যমের দ্বারা জনমত তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, জনমত তৈরির ক্ষেত্রে গণমাধ্যম অন্যতম একটি প্ল্যাটফর্ম। আপনাদের মাধ্যমে কটি জনমত তৈরি করতে হবে বা এ বিষয়ে একটি আলোচনা সমাজে আনতে হবে যেন একটা পর্যায়ে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হয়।

আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আলোচনায় আনতে হবে যে, আসলে আমাদের মতো দেশে সংক্রমক ব্যাধি সবসময় আছে এবং থাকবে। এই মুহুর্তে সকল প্রতিষ্ঠানে কার্যক্রম চলছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে সবকিছু স্বাভাবিক রয়েছে। তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। স্বাভাবিকভাবে গ্যাপ হয়ে যাওয়ার কারণে মাসনিক প্রস্তুতিটা আরও বেশি দরকার। সেজন্য জনমত তৈরিতে গণমাধ্যমকে ভূমিকা পালন করতে হবে।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬