প্রধানমন্ত্রীর তহবিলে ৩৮ কোটি টাকা দিল শিক্ষা মন্ত্রণালয়

১০ মে ২০২০, ০৩:৩৪ PM

© লোগো

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষকে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ৩৮ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৩৬৩ টাকা প্রদান করেছে শিক্ষা মন্ত্রনালয়। আজ রবিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক প্রমুখ।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অর্থের মধ্যে ২৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা প্রদান করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাকী অর্থ প্রদান করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারীকে তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করায় ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের মোট ৫ লাখ ১৯ হাজার ১০৮ জন কর্মচারী তাদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করেন।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬