ছুটি বাড়ছে ২ মে পর্যন্ত, প্রজ্ঞাপন হতে পারে আজ

২১ এপ্রিল ২০২০, ০৬:৫২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে চলমান সরকারি ছুটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের তথ্য মতে, প্রধানমন্ত্রীর সায় পেলে আজ বুধবার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে।

ওই সূত্র আরো জানায়, ছুটি বাড়বে তা পরিস্থিতিরই দাবি। মানুষ যাতে ঢাকায় আসার জন্য কোনো প্রস্তুতি না নেন সেজন্য আগে-ভাগেই বাড়তি ছুটি ঘোষণা করা হবে।

বর্তমানে গত ২৬ মার্চ থেকে টানা ২৫ এপ্রিল পর্যন্ত ৩১ দিনের ছুটি চলছে। এর মধ্যে প্রথম দফায় ছুটি ঘোষণার পর আরো তিন দফা ছুটি বাড়ানো হয়। এবার চতুর্থদফা ছুটি বাড়ানো হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬