শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

১৫ মার্চ ২০২০, ০৪:২৬ PM

© লোগো

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, এই বিষয়ে কোন সিদ্বান্ত নিলে সাথে সাথে সকলকে অভিহিত করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

রবিবার (১৫ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে দুপুরে সচিবালয়ে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার পুরোটাই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে পরামর্শ যতটুকু দেয়ার তা আমরা দিয়েছি।

তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি। এজন্য দুই মাস ধরেই কাজ করা হচ্ছে। আমরা কারো ওপরে কিছু চাপিয়ে দিতে পারি না। সেজন্য পরামর্শ দিয়ে সবাইকেই চিঠি দিয়েছি। তবে এর থেকে বেশি কিছু করতে পারেন না বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬