উচ্চ শিক্ষার হার বাড়াতে সরকার কাজ করছে: নওফেল

০১ মার্চ ২০২০, ০৫:৩১ PM

© ফাইল ফটো

উচ্চ শিক্ষার হার বাড়াতে সরকার নানান পদক্ষেপ হাতে নিয়েছে। বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর সার্বিক উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (১ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটারে) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আজ দেশের প্রায় সব মানুষ শিক্ষিত। আর শিক্ষিত জাতিই দেশকে ভালো কিছু উপহার দিতে পারে।

নওফেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বমানচিত্রে বাংলাদেশ স্থান পেতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানেই আজকের এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রমুখ।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬