‘বিজ্ঞান-প্রযুক্তি’ বাদ, বগুড়ার পর লক্ষ্মীপুরেও হচ্ছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়

০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, তার পরিবর্তে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় করা হচ্ছে লক্ষ্মীপুর। এ লক্ষ্যে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ রহিত করে ‘লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ নামে অভিহিত হবে। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় সৃজন করার জন্য একটি নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন
করা হয়। গঠিত কমিটি কর্তৃক একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রচলিত নিয়মানুযায়ী, খসড়া আইনটির উপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের লিখিত মতামত গ্রহণ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, বিজ্ঞান, প্রায়োগিক বিজ্ঞান,জীববিজ্ঞান, প্রকৌশল,কারিগরি, কলা,সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ জান-বিজ্ঞানের নতুন নতুন শাখায় শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের সৃজন,উৎকর্ষ সাধন ও বিতরণ এবংদ ক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য, আধুনিক প্রযুক্তি, পেশা, বৃত্তি ও অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে উচ্চশিক্ষার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, পোস্ট ডক্টোরাল পর্যায়ের পাশাপাশি আধুনিক পাঠদান পদ্ধতি অনুসরণ করে অনলাইন দূরশিক্ষণ, ক্যাম্পাসভিত্তিক শিক্ষাদানের সমন্বয়ে শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতি-সংশ্লিষ্ট বিভিন্ন মেয়াদে সীমিত বা দীর্ঘমেয়াদি কোর্স প্রণয়ন ও পরিচালনা করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং এ বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন।   

লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া দেখুন এখানে

এর আগে, গত  ১৮ জুন অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের দশম বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তির বদলে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ গত ১৫ জুলাই গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কার্যকর করা হয়নি। বর্তমানে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়োগ ও শিক্ষা কার্যক্রম চালু প্রক্রিয়াধীন রয়েছে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞান ইত্যাদিসহ জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি, জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ২৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ০৩ নভেম্বর ২০২৬
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, থাকব…
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষক-শ্রেণিকক্ষ ছাড়াই চলছে কলেজ শাখা, এইচএসসিতে পাসের হার…
  • ০৩ নভেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ০৩ নভেম্বর ২০২৬
গণভোটকে ‘উপহাস’, জাতীয় সংসদের সংবিধান  সংশোধন কমিটির সভা বর…
  • ০৩ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে এনসিপি
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950