শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে

০২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে। সম্পূর্ণ মেধা, দক্ষতা এবং পিরামিড কাঠামোগত ডিজিটাল সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় শিক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করা হবে। যাতে করে যোগ্য ও মেধা সম্পন্ন শিক্ষকরা উপযুক্ত স্থানে অধিষ্ঠিত হয়ে শিক্ষা প্রসারে মূল ভূমিকা রাখতে পারেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিংয়ের মতো অসংগতি ছিল, যা দূর করে মূল্যায়নে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এক বা দুই বিষয়ে দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষের সময় নষ্ট না হয়।

তিনি আরও বলেন, শিক্ষায় বাজেটের ঘাটতি নেই, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করে শ্রেণিকক্ষগুলোতে আধুনিক তথ্যপ্রযুক্তি এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষকদের আধুনিক আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950