শিক্ষকসংকট, এত নিয়োগ পিএসসি দিতে পারছে না; আক্ষেপের কথা জানালেন শিক্ষামন্ত্রী

৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৪ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

দেশের প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট রয়েছে। গত ১৭ বছরের নিয়োগের বকেয়া চাহিদার কারণে এ সংকট আরও প্রকট হয়েছে। তবে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগের এ সীমাবদ্ধতার আক্ষেপ জানিয়ে তা  নিরসনে সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিগত দিনের শিক্ষকসংকটও রয়েছে, আমাদের নিয়োগ দেওয়ার বাধা রয়েছে। অর্থাৎ এত শিক্ষক একসঙ্গে নিয়োগ দেওয়া যাচ্ছে না, পিএসসি দিতে পারছে না। গত ১৭ বছরের ব্যাকলগ রয়েছে। প্রাথমিক বলেন, মাধ্যমিকে বলেন, উচ্চমাধ্যমিকে বলেন বা ডিগ্রি লেভেলের কলেজ—প্রত্যেকটি জায়গায় আমাদের শিক্ষকের সংকট রয়েছে।’

শিক্ষকসংকট নিরসনে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন,  সেগুলো (শিক্ষক সংকট) আমরা মেটানোর চেষ্টা করছি, খুব সিরিয়াসলি করছি। কিন্তু সিস্টেমের কারণে এটাই বিলম্বিত হচ্ছে। 

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের শিখন-অর্জনের ঘাটতি উঠে এসেছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাসের হার গত বছরের ৮২ দশমিক ৮৩ শতাংশ থেকে কমে এবার ৫২ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে। এ পতন কখনোই প্রশংসনীয় নয়। শিখনপদ্ধতি, অভিভাবকদের ভূমিকা ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়েছে।

এসব ঘাটতি পূরণে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শিক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

ঢাকা আলিয়ায় পাশের হার ৯০.৭৬, জিপিএ-৫ ১০ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনাজপুর বোর্ডে সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে
  • ৩১ অক্টোবর ২০২৬
গবাদিপশু থেকে মানুষের শরীরে শামন্ডা ভাইরাস, সতর্ক থাকার পরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
তা’মীরুল মিল্লাতে পাসের হার ৯৭.০৯ শতাংশ, জিপিএ-৫ ৫৪৪ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
এক্সামিনেশন সিস্টেম ‘রি-এক্সামিন’ হবে, শাস্তির আওতায় আসছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব প্রতিষ্ঠানে পাস করেননি একজন শ…
  • ৩১ অক্টোবর ২০২৬