ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ AM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) ইউনেস্কোর অনুষ্ঠানে যোগদানের জন্য দেশটির উদ্দেশ্যে রওনা হন তিনি। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ফ্রান্সের প্যারিসে তিনি ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’ এ অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের ২০২৬ সালের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’ (Education in the age  of AI: Facts, Frictions, Frontiers).

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে অপরাধের জাল ও সন্ত্রাসের ফাঁদ: নবীন শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবেন

৮ সেপ্টেম্বর মন্ত্রীর ইউনেস্কো সদর দপ্তরে ‘Age appropriateness and AI in Education’ শীর্ষক সেশনে এবং ৯ সেপ্টেম্বর ‘Teachers at the center: Agency, competencies and the teacher-student relationship’ কৃষক প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করার কথা রয়েছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬